শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরামের ২০২৫ সালের বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম এর উদ্যোগে কারিগরি শিক্ষার তথ্য সম্বলিত ২০২৫ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২০ই ডিসেম্বর) চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার অন্তর্গত এম.এ.আইটি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের আহ্বায়ক মেহরাব হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মো: আরিফ, বিএসআরএম চট্টগ্রাম শাখার এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন , সাংবাদিক আবদুল কাদের সহ সংগঠনের অনেক সিনিয়র ও জুনিয়র সদস্য। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আরমান,সদস্য ইয়াসিন আরাফাত,সদস্য শিহাব উদ্দীন, সদস্য কামরুল হোসেন রাজু সহ প্রমুখ। এছাড়া ঢাকা থেকে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বিওডি সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল আফছার রাইহান।

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপের কারিগরি শিক্ষার প্রসার ও চট্টগ্রাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকে অধ্যায়নরত সন্দ্বীপে শিক্ষার্থীদের কমিউনিটি বৃদ্ধি কাজ করে যাচ্ছে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...