শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চিরকুট লিখে চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।তার মরদেহের পাশে রেখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার জোহরের নামাজের পর আগ্রাবাদ চৌমুহনী দুবাই হোটেলের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে, আবু সাঈদ সরদার ১৯৭১ সালে চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিবাহিনীর চট্টগ্রাম শহর কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলভী সৈয়দের ঘনিষ্ঠ ছিলেন।

নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহম্মদ বলেন, ‘গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ওই মুক্তিযোদ্ধার বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ফেলা হয়েছে। বাসায় তিনি তার ছেলে এবং ছেলের স্ত্রীর সাথে থাকতেন। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। তার হাতের লেখা একটি চিরকুট আমরা পেয়েছি। মূলত দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা চললেও শারীরিক যন্ত্রণায় তিনি মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন।’

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...