শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমির আবদুল মান্নানের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর জামায়াতের সাবেক আমির আবদুল মান্নান (৭৫) ইন্তেকাল করেছেন।

রোববার(২২ ডিসেম্বর) রাত ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন যাবত হার্টঅ্যাটাকে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম আবদুল মান্নান সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ এলাকার মৌলবী আজিজুল রহমানের বাড়ির নুরুল ইসলামের একমাত্র ছেলে।

তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামি সীতাকুণ্ড পৌর আমির হিসেবে আমীরের দায়িত্ব পালন করেছেন। আবদুল মান্নানের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আমির আলাউদ্দিন সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরি, সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, এসিল্যান্ড সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়ের, পৌর ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সোমবার সকাল ১০ টায় সীতাকুণ্ড হাসান গোমস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...