শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাতের আঁধারে সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার শীতবস্ত্র বিতরণ

সন্দ্বীপ প্রতিনিধি: উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে সন্দ্বীপের নিম্ন আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ।

সন্দ্বীপের বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে রাতে আঁধারে ঘুরে ঘুরে দুই শতাধিক পরিবারের মাঝে ইউএনও রিগ্যান চাকমা শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি নিম্ন আয়ের মানুষের খোঁজ খবর নেন । রাতের আঁধারে ইউএনও কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন সেসব এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।

মুছাপুর ৮নং ওয়ার্ডের বাগাই গো দোকান এলাকার রিকসাচালক মোস্তফা ছেলে জাহিদুল আলম বলেন- রোজগারের টাকা দিয়ে একটা কম্বল কিনার সাধ্য নেই আমার। অনেকের কাছে একটা কম্বল চাইলেও, কেউ দেয়নি। আজ ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এখন রাতে শান্তিতে ঘুমাতে পারব।

প্রহরী দিওয়ান জানান, রাতে পাহারা দিতে কষ্ট হচ্ছিলো আমার, ইউএনও স্যার আমাকে একটা শীতবস্ত্র হিসাবে কম্বল দিয়েছেন। আমি খুবই খুশি হলাম এবং দোয়া করি স্যারের জন্য যাতে তিনি এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

ফেসবুক কর্তৃপক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক ও সংগঠক প্রকৌশলী অধ্যক্ষ কামরুল হাসান জানান, ইউএনও রিগ্যান চাকমা মহোদয়, একজন তারুণ্য উদ্দীপ্ত মানুষ। ওনার মানবিকতা, উদারতা, কাজের দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। যেকোনো সমস্যা তিনি দ্রুত সমাধান দিয়ে ইতিমধ্যে সন্দ্বীপের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এরকম একজন মানবিক ইউএনও পেয়ে আমরা উচ্ছ্বসিত।

এ ার ইমন/পুষপেন্দু/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...