শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের জালে ধরা ছিনতাই-ডাকাতি মামলার আসামি মেহেরাজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কদম-তলীস্থ রেলওয়ে ব্রয়লার কলোনি এলাকা থেকে মেহেরাজ নামে এক ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানাধীন সিআরবি ফাঁদ পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টায় তাকে আটক করা হয়। তার নামে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই-ডাকাতি ও থানা ভাংচুরের একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মেহেরাজ নগরীর নিউ-মার্কেট এলাকা থেকে শুরু করে কদম-তলী, টাইগার পাস, আম বাগানসহ বিভিন্ন এলাকার শীর্ষ ছিনতাইকারী।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ বলেন, ছিনতাইকারী মেহেরাজ দীর্ঘদিন ধরেই পালাতক ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, আমরা সব সময় মাদক-ছিনতাই ও শৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় চলমান থাকবে।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...