সীতাকুণ্ড প্রতিনিধি: চাঁদা না পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামির এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে। জামায়াত নেকার ভাষ্যমতে, তিনি ওই এলাকার বিএনপি নেতা মােহাম্মদ আলির ভাই জাফরের নেতৃত্ব এই হামলা হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ঢেবারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি।
আহত আবুল কালাম আজাদ তার শালা আনিসের মুঠোফোনে জানিয়েছেন, রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলির ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপ ভ্যানটি আটকে দেয়। এ সময় তারা পিকআপ ভ্যানের চালককে মারধর করেন। পরে আমি প্রতিবাদ করলে তারা আমাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঢেবারপাড় এলাকার ঘাটের কাছে নিয়ে গিয়ে আমার ডান পা ও ডান হাত কুপিয়ে দেয় বেধড়ক মারধর করে এবং মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয় এক যুবক গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে দেখে উদ্ধার করে।
তবে অভিযুক্ত জাফরের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে জানা সম্ভব হয়নি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।
এদিকে, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসী জাফরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

