শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রামের দুই পর্যটক

রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন— প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ হওয়া আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই। তবে তার বাবার নাম জানা যায়নি।

ঘটনার সম্পর্কে তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। এরপর কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানার পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে আছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ চলছে।’

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...