শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতে ইসলামি পুকুরিয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের স্থায়ী কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়।

এ সময় পুকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামির রুকনদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটিতে সভাপতি মনোনীত হন দেলোয়ার হোসেন, সেক্রেটারি মনোনীত হন মাওলানা মুহাম্মদ জাহেদুল আলম।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হক চৌধুরি, সহ-সভাপতি রাহবারে আলম চৌধুরি, বায়তুলমাল সম্পাদক- অফিস প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা. মুহাম্মদ আফনান চৌধুরি, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, ওলামা ও তালিমুল কুরআন- মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা সোলতান মাহমুদ, সহকারী বায়তুলমাল ও অফিস সম্পাদক নাঈম উদ্দিন চৌধুরি।’

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বায়তুল মো. সম্পাদক মহিউদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য- পুকুরিয়া ইউনিয়নের পরিচালক খোরশেদ আলী চৌধুরি।’

এ আর ইমন/রিয়াদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...