শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইউ ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের আয়োজনে ফুটসাল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার গ্লোবাল স্পোর্টস কমপ্লেক্সে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছে ডিএফডিটি ফুটসাল টুর্নামেন্ট।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের বিভাগীয় সভাপতি আশরাফুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নূরুল আনোয়ার বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক স্বাস্থ্যকে সবল রাখে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। শুধু তাই নয় বাংলাদেশ এই খেলাধুলার মাধ্যমে বিশ্বের অনেক দেশে পরিচিত লাভ করেছে।

আয়োজিত টুর্নামেন্টে টিম সংখ্যা ছিলো মোট ৬টি (এ থেকে এফ)। ৬টি টিমের ১.০ গোলে হারিয়ে বিজয়ী দল হয়েছে টিম-ডি। খেলার মধ্যে সেরা খেলোয়াড় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের শিক্ষার্থী বিশ্ব দেবনাথ।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...