শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংঘর্ষের মামলায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা দুলাল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেলোয়ার হোসেন দুলাল নামে এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্রলীগ শাখার সভাপতি। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, শিক্ষার্থীরা প্রথমে দুলালকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, চট্টগ্রাম কলেজে সংঘর্ষের একটি মামলা ইতোমধ্যেই চলমান। সেই মামলায় দুলালকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও এর আশপাশে নজরদারি বৃদ্ধি করেছে।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...