চট্টগ্রামের সাগরিকা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন একটি খালের পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালের পাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

