শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে এলো ভারতীয় জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ভারত থেকে আসা জাহাজ ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি তানাইস ড্রিম। জাহাজটিতে ৪ লাখ ৯৩ হাজার ৮শ টি সিদ্ধ চালের বস্তা ছিলো।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছেন চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

তিনি জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম নামে জাহাজটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে গত ২২ ডিসেম্বর সকাল ৯টা ৫৩ মিনিটে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বুধবার বিকেল ৩টায়। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার দিকে ‘অন বোট’ করার কথা রয়েছে। কুয়াশার ওপর নির্ভর করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৭নং বা ৯নং জেটিতে চালগুলো খালাস করা হবে।

এ আর এমন /চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...