চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্র প্রিয়ন্ত দাশ ও শাওন দত্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সীতারঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করেন।
ফায়ার সার্ভিস টিম লিডার মো. নজরুল ইসলাম জানান, ৪২ ঘণ্টা পর মরদেহগুলো নদীতে ভেসে ওঠে। দ্রুত গিয়ে প্রায় একশ গজ দূরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার চট্টগ্রাম থেকে নয় বন্ধু মিলে পরিবারকে না জানিয়ে কাপ্তাই ভ্রমণে গিয়েছিল। সীতারঘাটে গোসল করতে নেমে দুই বন্ধু পানিতে তলিয়ে যায়। দুই দিনের চেষ্টার পর স্থানীয় ডুবুরি দল এবং স্বজনদের খোঁজাখুঁজি ব্যর্থ হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

