বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় খালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে খালে পানির স্রোতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ টার দিকে নিখোঁজের একই স্থানে বালির স্তূপে তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাই খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় মো. আরমান (২২) নামের ওই যুবক।

আরমান উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে তার বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় একজন শ্রমিকের কাজ করতেন। মাঝে মধ্যে বাবাকে কৃষি কাজে সহায়তা করতেন। দুইদিন আগে রাতভর টানা বৃষ্টিতে পাশের কুলমাই খালে পানি বেড়ে গিয়েছিল, যে কারণে স্রোতও ছিল বেশি।

ওই বন্ধু জানান, শনিবার সকালে বাবাসহ গরু নিয়ে কুলমাই খাল পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় আরমান। এরপর অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক অভিযান চালিয়ে একপ্রকার হতাশ হয়ে চলে যান। রবিবার সকালে খালে পানি কমে গেলে নিখোঁজের ওই স্থানে বালুর স্তূপে তার মরদেহটি পাওয়া যায়।

আলোকিত শতাব্দী

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...