শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

৯২ বছর বয়সে না ফেরার দেশে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

 

৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এআইআইএমএসের বিবৃতিতে বলা হয়েছে, প্রবীণ এই রাজনীতিক বয়সজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। নিজ বাড়িতে হঠাৎ চেতনা হারানোর পর হাসপাতালে আনা হলে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মনমোহন সিং ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কংগ্রেস জোট টানা দুই মেয়াদে সরকার গঠন করে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এআইআইএমএসের চিকিৎসকদের মতে, মনমোহন সিংয়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং বয়সজনিত নানা জটিলতা তার শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল করে তুলেছিল। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন এই বরেণ্য রাজনীতিক।

১৯৭১ সালে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করা মনমোহন সিং দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করেন।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...