শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

৩৬ বছর পর কথাকলির উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী

সীতাকুণ্ড প্রতিনিধি: পুনর্মিলনী র‌্যালির মধ্যে দিয়ে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।বুধবার (২৫ ডিসেম্বর) কথাকলি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় এ পুনর্মিলনী র‌্যালি।

বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে নানান বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন এ র‌্যালিতে। পরে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়।

স্কুলের চত্বরে বসে যেন বসেছিল পুরোনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। তারপর বন্ধুদের সঙ্গে নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ হয়ে স্কুল সংলগ্ন ডেবারপাড় সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী কথাকলি উচ্চ বিদ্যালয়ের ৩৬ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান। এ বিদ্যালয়টি ১৯৮৮ সালে সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু প্রতিষ্ঠা করেন। যখন স্কুলটি প্রতিষ্ঠা হয় তখন এ উপজেলায় ছিল না তেমন কোন স্কুল। ধীরে ধীরে এ স্কুল শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সুনাম কুড়ায়। বেসরকারি হওয়ায় তেমনি কোন সু্বিধা না থাকায় পরবর্তীতে শিক্ষক সংকট এবং স্কুল কক্ষ জীর্ণ-শীর্ণ হয়ে ভাঙ্গনের কবলে পড়ে। এভাবে অভিভাবক শূন্য হয়ে স্কুল চলমান থাকলেও শিক্ষার্থী কমতে শুরু করে। কিন্তু গত ৫ আগস্টের পর স্থানীয় যুবক ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলে আবারো বিদ্যালয়টির পড়াশোনা পরিবেশসহ নানা উদ্যোগ গ্রহণ করে। জীবনের শেষ সময়ে এসে নিজের প্রতিষ্ঠা করা স্কুলটি সুন্দর পরিবেশ তৈরিতে যুবকদের উদ্যোগ দেখে আনন্দে আত্মহারা হন প্রতিষ্ঠাতা।

এদিকে দীর্ঘদিন ধারে সুনামধন্য এ স্কুলটি জীর্ণ-শীর্ণ হয়ে পড়েছিল। নানা প্রতিকূলতার মাঝেও বন্ধ হয়নি ঐতিহ্যবাহী এ স্কুল। এবার নতুনরূপে এগিয়ে নিতে নতুন এক স্বপ্ন বুনছেন একদল উদ্যমী যুবক। এরই মধ্যে সীতাকুণ্ডের বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য দক্ষ শিক্ষকদের সমন্বয়ে স্কুলটি পরিচালনার নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকাবাসীর অশ্বা শীঘ্রই ঐতিহ্যবাহী এ স্কুল আবারো সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে আবারো পুরোনো রূপে ফিরবে।

পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্‌যাপন করার ব্যাপক প্রস্তুতি ছিল। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৬ বছর পর পুনর্মিলনী অনুষ্ঠান দেখে স্থানীয়দের মাঝেও বাড়তি উৎসাহ দেখা গেছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে নিউ পাঞ্জেরীর সভাপতি ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু।

এদিন দুপুর ১২ টায় প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘‘এত সুন্দর ও চমৎকার পরিবেশ খুব কম বিদ্যালয়ে দেখা যায়। একপাশে সুবিশাল দীঘি, আরেক পাশে বিশাল খেলার মাঠ ও চমৎকার রাস্তা বিদ্যালয়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই বিদ্যালয়ে এসে আমি শৈশবে হারিয়ে গিয়েছি।” পুনর্মিলনী আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন।

প্রথম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, পৌরসদর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী, রাজনীতিবিদ ও সমাজ সেবক আবুল হোসাইন, পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, প্রধান শিক্ষক রুপন চন্দ্র দে, সাংবাদিক কাইয়ুম চৌধুরি ও সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।

এরপর বিকাল ৪ টায় অনুষ্ঠিত ২য় আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইমাম উদ্দিন ভূইঁয়া তার বক্তব্যে বলেন,“ঘরে চুরি হলে কিছু জিনিস অবশিষ্ট থাকে। কিন্তু আগুন লাগলে কিছুই অবশিষ্ট থাকেনা। যেটাকে ডিজাস্টার বা ধ্বংস বলা হয়। বিগত ১৫ বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে আমরা যেকোনো শিক্ষককে দেখলেই সম্মান করতাম। শিক্ষক হলেই তার সম্মানটা ছিল ভিন্ন। অন্তর থেকে শ্রদ্ধা আসতো। আর এখন শিক্ষকরা ভয়ে থাকে কখন কোন ছাত্র বেয়াদবি করে ফেলে। শুধু শিক্ষকরা না পিতা-মাতাও আতঙ্কে থাকেন সন্তানদের নিয়ে। এখন সন্তানদের কাছে পিতামাতাও অসহায় হয়ে গেছেন। তারা পারছেন না ঘর ছেড়ে কোথাও চলে যেতে।
সম্প্রতি দ্য ইকোনমিষ্টের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন,“ তবে আশার কথা হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের সূচনা হয়েছে। বাংলাদেশ আগে ধ্বংসের দিকে এক নাম্বার থাকলেও এখন পরিবর্তনে এক নাম্বার। আশা করছি শীঘ্রই দেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াবে। শিক্ষার্থীদের মাঝে আবার সুস্থ প্রতিযোগিতা শুরু হবে।”

২য় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারৈয়ার হাট কলেজের সাবেক অধ্যাপক নুরুল গণি, সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সলিমুল্লাহ, সমাজ সেবক মো. দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সকিনা পোল্ট্রির স্বত্বাধিকারী নাসির উদ্দিন।

এছাড়া বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তব্য দেন। দীর্ঘ দিনের পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন,“এই দিনটি ভুলার নয়। স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে একটি দিন যেন চোখের পলকে কেটে গেল। অতীতের অনেক স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতির পাতায় আজকের দিনটি অমলিন হয়ে থাকবে।”

এর আগে সকাল ১০টায় কয়েকশত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

অংশগ্রহণকারীরা সুন্দর একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য ইফতেখার উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ইফতেখার উদ্দীন বলেন, “এত বড় অনুষ্ঠান একার পক্ষে আয়োজন করা কখনো সম্ভব নয়। নাসির উদ্দিন, আবুল কালাম, সোহেল, শাহরিয়ার, মোহাম্মদ আলীসহ আরো কয়েকজন গত কয়েক দিন অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সার্থক করেছেন।

প্রসঙ্গত, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। ৩৬ বছর পর ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত হলো তাদের প্রথম পুনর্মিলনী। জমকালো আয়োজন ছিল সারাদিনব্যাপী। স্কুল ক্যাম্পাসের ভেতর ‘শৈশবের স্কুল ক্যান্টিন’ নামে খোলা হয় দোকান। এতে প্রাক্তন শিক্ষার্থীরা একে-অপরে আনন্দ ভাগাভাগি করে ছবি তুলতে দেখা যায়। এ যেন সেই শৈশবে ফিরে এসেছে। এভাবেই দিনভর আনন্দঘন মুহূর্তে পুনর্মিলনী উদ্‌যাপন করে প্রাক্তন শিক্ষার্থীরা।

এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...