শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষেরও অবদান রয়েছে : আ.ন.ম শামসুল ইসলাম

বাঁশখালী প্রতিনিধি: ২৪-এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষদেরও অবদান রয়েছে। তাই শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন আশা করা যায় না। শ্রমজীবী মানুষরা এদেশের আসল যোদ্ধা বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সরকারি আলাওল কলেজের মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যার মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমজীবী। শ্রমিকদের কাজে লাগিয়ে বিশ্বে বড় বড় বিপ্লব হয়েছে কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। এ যাবৎ শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবেনা। এতে শ্রমিকের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে, যারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে।’

সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা জোবাইর আহমদের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, সেক্রেটারী আরিফ উল্লাহ্, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, সাংগঠনিক সেক্রেটারী অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থসম্পাদক আ.ন.ম মহি উদ্দিন, আইয়ুবুল ইসলাম, খোরশেদ আলী, জালাল উদ্দিন, অধ্যাপক নেজাম উদ্দিন, ফরিদুল আলম প্রমূখ।

সম্মেলন শেষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৃথকভাবে ৩৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন।’

এ আর ইমন/রিয়াদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...