বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শিগগিরই শুরু হতে যাচ্ছে। জমকালো আয়োজন, শক্তিশালী দল এবং তারকাখচিত স্কোয়াড নিয়ে এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ক্রিকেটপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এবারের বিপিএলে অংশ নেওয়া চট্টগ্রাম কিংস তাদের সমর্থন গোষ্ঠীর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান।সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাসেল । সহ-সভাপতির পদে রয়েছেন ইভেন মীর, এনামুল হক রাজু এবং মোস্তাফিজ রাজু , সাংগঠনিক সম্পাদক আকরাম উদ্দীন পাভেল এবং সদস্য পদে রয়েছেন মানিক,রবিন,সুমন সহ আরো অনেকে।
সমর্থন গোষ্ঠীটি চট্টগ্রাম কিংসের প্রতি মাঠে ও মাঠের বাইরে পূর্ণ সমর্থন জানাতে কাজ করবে। দলীয় প্রচারণা, ফ্যান মিটআপ এবং মাঠে সমর্থন প্রদানের মাধ্যমে তারা চট্টগ্রাম কিংসের সাফল্যে অবদান রাখার প্রত্যাশা করছে।
বিপিএল দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি বড় উৎসব। শিগগিরই শুরু হতে যাওয়া এই আসরে চট্টগ্রাম কিংস তাদের সেরা পারফরম্যান্স দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন পূরণে নামবে।
ইমন দাশ/ডেস্ক রিপোর্ট

