শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে: আ.ন.ম শামসুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, স্বৈরাচার বিদায় নিলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীরা দুর্নীতি ঢাকতে নানা অপকৌশলে লিপ্ত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা উত্তরের সীতাকুণ্ড উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিসবাহুল আলম রাসেলের সভাপতিত্বে এবং আশ্রাফ হোসাইন মাসুমের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশেষ বক্তা ছিলেন অধ্যাপক আহসানুল্লাহ ভুইঁয়া।

শামসুল ইসলাম বলেন, “পতিত স্বৈরাচারের দোসররা সচিবালয়ে আগুন দিয়ে দুর্নীতির প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু ছাত্র জনতা সজাগ রয়েছে। তারা অপকর্মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

তিনি আরও বলেন, শ্রমিকদের এখন নেতৃত্বে এগিয়ে আসতে হবে। শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ এবং সমাজ পরিচালনায় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি এস এম লুৎফর রহমান বলেন, “সীতাকুণ্ডের ভারী শিল্প এলাকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা অপরিহার্য।”

সম্মেলনে আরও বক্তব্য দেন মিজানুর রহমান, ইউসুফ বিন আবু বকর, এবং আনোয়ার ছিদ্দিক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...