চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী। এ ছাড়া মিরসরাই উপজেলা মহিলাদলের সভানেত্রী জোবায়দা শিরিন, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন স্বপ্না এবং সহ-সভাপতি ফৌজিয়া নাসরিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক রাশেদ পারভেজ এবং মিরসরাই পৌর মহিলাদলের সভানেত্রী নাজনীন আক্তার মৌসুমী। উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি গোলাম আজাদ সুজনসহ আরও অনেকে।
সম্মেলনে দলের নেতারা স্থানীয় এবং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হয়।
ই ডি/ডেস্ক রিপোর্ট

