শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আগামী নির্বাচনে জনগণ দিনের আলোতে প্রার্থী নির্বাচিত করতে পারবে: ড. আ ফ ম খালিদ হোসেন

চট্টলা২৪ ডেস্ক: রাতের অন্ধকারে নয়, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দিনের আলোতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে । আগামী বছরের শেষদিকে কিংবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন দিয়ে অন্তবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া মাদার্সা যুব উন্নয়ন পরিষদের উদ্যগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এইসময় তিনি আরও বলেন, নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশ পুনর্গঠনে ও সংস্কারে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

মাদার্সা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে চট্রগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...