শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী ও আনোয়ারা মধ্যবর্তী তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় ছাত্র-সমাজের ব্যানারে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন বাঁশখালীর প্রধান সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে শত শত গাড়ি চালক টোল বন্ধ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাঙ্গু নদীর ওপর বিভিন্নস্থানে একইরকম আরও ৬টি সেতু থাকলেও ওই সেতুগুলো থেকে টোল আদায় হয় না। একমাত্র তৈলারদ্বীপ সেতু থেকে টোল আদায় হচ্ছে। সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুটি কম দূরত্বে বেশি টোল আদায়ের অন্যতম নজির। আমাদের প্রাণের দাবি, সেতুটি যেহেতু দেশীয় টাকায় নির্মিত তাই টোল আদায় বন্ধ করার ঘোষণা দেয়া হোক।’

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁশখালী লিগ্যাল এইডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধ আন্দোলনের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্রনেতা মোহাম্মদ মারুফ, বাঁশখালী সিএনজি অটোরিকশা এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।’

প্রসঙ্গত, বাঁশখালী-আনোয়ারা উপজেলার মধ্যবর্তী সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায় ৫ মাস যাবত বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা এই সেতুর টোল আবারো নেয়ার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টোল নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুনরায় টোল আদায়ের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছার খবরে এতদিন টোল বন্ধের জন্য যারা আন্দোলন করে আসছিলেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে টোল আদায়কে কেন্দ্র করে প্রশাসন ও জনগণ মুখোমুখি অবস্থানে রয়েছে।

এ আর ইমন/রিয়াদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...