শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘কবি নজরুল একাডেমি চট্টগ্রাম’ এর ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক ::

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম* এর ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী।২৮ ডিসেম্বর (শনিবার) বিকেলে নগরীর খুলশী ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

শিশুদের মেধা মননশীলতায় একধাপ এগিয়ে এই স্লোগান ধারণ করে ২০০৮ সালের ১৬ ই ডিসেম্বর যাত্রা শুরু করে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম।

কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় ও সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এড. রফিক আহমেদ (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল), বিশিষ্ট অভিনয়শিল্পী ইফরাদ আবেদ , কবি নজরুল একাডেমি চট্টগ্রামের সহকারী পরিচালক রবিউল হাসান বাবু, প্রতিষ্ঠাকালীন সদস্য আনিসুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। পরবর্তীতে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

উৎসব মুখোর পরিবেশে একাডেমির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য পরিবেশনা উপভোগ করেন অভিভাবক ও শুভানুধ্যায়ীরা। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রধান মো. নুরনবী উপস্থিত ও পরিচালক জেবুন নাহার শারমিনসহ সকল প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং অভিভাবকবৃন্দ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...