বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী।
২৮ ডিসেম্বর, শনিবার বিকেলে নগরীর খুলশী ক্যাম্পাস প্রাঙ্গণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৮ সালের ১৬ ডিসেম্বর “শিশুদের মেধা ও মননশীলতায় একধাপ এগিয়ে” এই স্লোগান ধারণ করে যাত্রা শুরু করে কবি নজরুল একাডেমি। এ বছর একাডেমি তার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কারিশমা কবির ঐশী, আর সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ জামান। শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেট রফিক আহমেদ (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল), বিশিষ্ট অভিনয়শিল্পী ইফরাদ আবেদ, সহকারী পরিচালক রবিউল হাসান বাবু, এবং একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য আনিসুল ইসলাম ও সাখাওয়াত হোসেন।
পরবর্তীতে, একাডেমির কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়।

উৎসবমুখর এই আয়োজনে একাডেমির প্রশিক্ষণার্থীরা নৃত্য, আবৃত্তি, এবং গানের পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মন জয় করেন। অনুষ্ঠানজুড়ে ছিল প্রশিক্ষক, অভিভাবক এবং একাডেমির নির্বাহী প্রধান মো. নুরনবী এবং পরিচালক জেবুন নাহার শারমিনের সক্রিয় উপস্থিতি।
সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মননশীল বিকাশে অবিচল কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এগিয়ে যাক আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে—এমন প্রত্যাশা সবার।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪/ই ডি

