শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭৯ জন আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে থাকা ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন প্রাণ হারিয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেজু এয়ারলাইন্সের বিমানটি থাইল্যান্ড থেকে মুয়ানে এসে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন যাত্রী ও একজন ক্রু সদস্য। বাকিরা ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আগুন নেভানো হয়েছে। এছাড়া বিমানের পেছনের অংশ থেকে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার হওয়া দুইজন ছাড়া উড়োজাহাজটির সব যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মকের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...