শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গ্রেপ্তার সাদপন্থীর নেতা জিয়া বিন কাসেম

চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেম। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ বলেন, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। আজ ভোরে তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পরপর তাকে গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় সাদ কান্ধলভী অনুসারীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক শ জনকে আসামি করা হয়।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...