শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় ছড়াখালে ডুবে প্রাণ গেল কিশোরীর

 

কক্সবাজারের চকরিয়ায় বগাছড়ি ছড়াখালে গোসল করতে গিয়ে তছলিমা জান্নাত (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তছলিমা স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্রী এবং গিয়াস উদ্দিনের কন্যা।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তছলিমা পানিতে ডুব দেয়। অনেকক্ষণ পরও সে না ওঠায় বন্ধুরা খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর পানিতে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...