শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর বগুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় তাইজুদ্দিন (৪৭)। তিনি ভোলা জেলার ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে ও সীতাকুণ্ডে অবস্থিত সাগরিকা কারখানার শ্রমিক।

বারআউলিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, তাইজুদ্দিনসহ কারখানার কয়েকজন শ্রমিক মালামাল কিনতে শীতলপুর বাজারে আসেন। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী একটি বাসের নিচে চাপা পড়েন তাইজুদ্দিন। এতে বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনা পরবর্তীতে বাসটি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রোববার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো দুইজন শ্রমিক নিহত হয়েছেন।

নিহত দুই শ্রমিক হলেন, মোঃ খোকন (৩০) তিনি নেত্রকোনা জেলার হাঁফানিয়া কলমাকান্দার সাইদুর রহমানের ছেলে। অন্যজন মোহাম্মদ রানা (৩৫) পিতা-অজ্ঞাত, সাং-সদর নেত্রকোনা।

কুমিরা হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত দুইজন শ্রমিক চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে নসিমন যোগে নেত্রকোনায় যাচ্ছিলেন। সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভুঁইয়া নামক স্থানে পৌছালে ওই নসিমনকে পেছন থেকে বেপরোয়া গতির ঢাকামুখী ঢাকা মেট্রো-ট, ১৪-০৪৪৭ নম্বরের একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা দুইজন শ্রমিক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উল্টে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, সিরাজ ভুইয়া রাস্তার মাথায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী মহাসড়কে শ্রমিক বহনকারি ধান মাড়াই মেশিনকে (নসিমন) একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুই জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়।
প্রাথমিকভাবে জানা যায় শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিন গাড়িটি চট্টগ্রাম থেকে নেত্রকোনা জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘাতক ট্রাক আটক করা হলেও চালককে আটক করা যায়। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত রয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...