শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে চট্টগ্রামের ষোলশহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ আক্রমণের ঘটনা ঘটে।

বর্তমানে ওই দুই শিক্ষার্থী চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী মুসলেহ উদ্দিন নামের এক শিক্ষার্থী জানান, ষোলশহর থেকে ছেড়ে আসা ট্রেনের শেষ দিকের একটি বগিতে আহত শিক্ষার্থী এবং তার এক বন্ধু ছিল। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলো না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বন্ধু ট্রেন থেকে লাফ দেয়। পরে তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীর আঘাত করে। ওই শিক্ষার্থী চিৎকার করলে ট্রেন থামানো হয়। তবে ট্রেন থামানোর আগেই ছিনতাইকারী দুইজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আজ সকালের ট্রেনে শহর থেকে ক্যাম্পাস আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের চবি মেডিকেলের প্রধান এই বিষয়টি দেখভাল করছেন। ডাক্তার জানিয়েছেন ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত। আর ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নিবেন।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...