শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গভীর রাতে চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন

 

চট্টগ্রামের উত্তর কাট্টলীতে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে তিনটি কারখানা, তবে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকার মালামাল।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর সিডিএ আবাসিক এলাকার পদ্মপুকুর পাড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগ্রাবাদ ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন।

ডেস্ক রিপোর্ট/ই ডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...