শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: সিইসি

 

সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।”

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সিইসি আরও বলেন, “নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। ভালো নির্বাচন করাও সম্ভব, আবার খারাপ নির্বাচন করাও সম্ভব। তবে আমরা এখন বিবেকের চাপে আছি, কোনো রাজনৈতিক বা বহির্বিশ্বের চাপ নেই।”

সিইসি জানান, ভোটারদের আস্থা পুনঃস্থাপনের জন্য কমিশন বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। আগামী ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করে ভোটার তালিকায় বাদ পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন আগের মতো হবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, এবং পার্বত্য এলাকার নির্বাচনী কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট/ই ডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...