শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ও নির্দেশনা জারি

চট্টলা২৪ ডেস্ক: ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ নিরাপত্তা ও নির্দেশনা জারি করেছে। নববর্ষ উদযাপনে শৃঙ্খলা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট, গীর্জা, হোটেল, ক্লাব ও বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সিএমপি জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং উন্মুক্ত স্থানে কোনো জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পতেঙ্গা ও পারকি বিচে অবস্থান এবং লাইসেন্সকৃত বার ও মদের দোকান খোলা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

গাড়ি ও মোটরবাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং উচ্চস্বরে হর্ন বাজানো বন্ধ রাখতে হবে। মাদক সেবন কিংবা অশোভন আচরণে লিপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নববর্ষ উদযাপনে শালীনতা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে উৎসব করার আহ্বান জানিয়েছে সিএমপি। একই সঙ্গে যে কোনো জরুরি অবস্থায় জাতীয় হটলাইন ৯৯৯ অথবা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সহযোগিতা কামনা করে জানিয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ইংরেজি নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...