চট্টলা২৪ প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি এলাকার রেলওয়ে হাসপাতালের সামনে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাইভেট কারের ধাক্কায় অটো রিকশা ও প্যাডেল চালিত রিকশা দুমরেমুচরে যায়। এতে ২ রিকশা চালক গুরুতর আহত হয়। দুজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকার চালক মদ পান করে মাতাল অবস্থায় গাড়ি চালিয়েছে মনে হচ্ছে। সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়েছে। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশা ও প্যাডেল চালিত রিকশাকে ধাক্কা মারে। এতে মূহুর্তে রিকশা দুটি দুমরে মুচড়ে যায়। রিকশা চালক ২জন গুরুতর আহত হোন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঐ প্রাইভেট কার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনা নিশ্চিত করে সিআরবির পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ অফিসার সাজ্জাদ বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। প্রাইভেটকার চালককে আটক করেছি। মদ্যপান করে গাড়ি চালিয়েছে কিনা সে বিষয়টা নিশ্চিত না। তদন্ত করে আমরা জানাবো।
এ আর ইমন/চট্টলা২৪

