শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এবার টেকনাফে সিএনজি থেকে চালকসহ আরো ৮ জন অপহরণ

চট্টলা২৪ ডেস্ক: টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে ডাকাত দলের হাতে দুইটি সিএনজি অটোরিকশার চালকসহ মোট ৮ জন অপহরণের শিকার হয়েছেন। অপহৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হোয়াইক্যং থেকে শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা সড়কের ঢালা এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের থামিয়ে অস্ত্রের মুখে পাহাড়ে তুলে নিয়ে যায়। শামলাপুর সিএনজি অটোরিকশা লাইনম্যান মো. আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিএনজি দুটি উদ্ধার করেছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। তবে কতজন অপহৃত হয়েছেন, সে ব্যাপারে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার এক মুদির দোকানদার জসিম উদ্দিনকে তার দোকান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে ডাকাত দল।

এর আগের দিন সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৯ জন অপহৃত হন। মুক্তিপণের দাবিতে এ অপহরণ ঘটেছে বলে জানা গেছে। টেকনাফ রেন্জ অফিসার আবদুর রশিদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...