সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আতশবাজির শব্দে কেঁপে কেঁপে ওঠছে নগরবাসী

আব্দুর রহমান ইমন,চট্টলা২৪: প্রতিবছর থার্টি ফার্স্ট আসলে, আতশবাজি, ফানুস উড়ানো এসবে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। কিন্তু প্রশাসনের এসব নিষেধাজ্ঞা যেন ঘোষণায় বহাল থাকে,কাজের কাজ হয় না। বিষয়টি হয় এমন ‘যে লাউ সেই কদু’।

ঠিক এবারও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হচ্ছে নতুন বছর ২০২৫ সালকে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় চট্টগ্রামবাসী।

১২ বাজতে দেরি আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠতে দেরি হয়না চট্টগ্রামের আকাশ। সাথে আছে বিকট আওয়াজ আর ডিজে গানের শব্দ।এসব যেন মূহুর্তে নগরবাসীে জীবন অস্বস্তিময় করে তুলে।
অথচ সিএমপি থেকে এবারও নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে।

সরেজমিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত এবং ১লা জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ও মুনছুরাবাদ এলাকায় ঘড়ির কাটা ১২টা বাজতেই মূহুর্তে বিকট শব্দ কানে আসে বিভিন্ন দিক থেকে। পটকার শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। শুধু দেওয়ানহাট নয় নগরের হালিশহর, আগ্রাবাদ, জিইসি, অলংকারমোড় সহ বেশ কিছু স্থানেও এমন খবর পাওয়া গেছে।

দেওয়ানহাট এলাকার বাসিন্দা ওমর ফারুক চট্টলা২৪কে বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে আমি জ্বরে আক্রান্ত এবং মাথা ব্যাথা ছিল। কিন্তু হঠাৎ করে আতশবাজি ও পটকার এমন বিকট শব্দে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে বালিশের নিচে মাথা চাপা দিয়ে সুয়ে থাকি। তবুও যেন শব্দ আমার কান ছেদ করে মাথায় ঢুকছে।’

এসব আতশবাজি ও পটকার শব্দ থেকে রেহাই পাননিই শিশু ও বৃদ্ধরাও।এমনকি সচেতন নাগরিকরাও বলছেন নতুন বছরকে স্বাগত জানাতে এমন বিশ্রি কাজ পাগলামু ছাড়া আর কিছু নই। এতে বছর আর শুভ বয়ে আনবে না, আনবে অশুভ।

যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বেশকিছু নির্দেশনা দিয়েছিলো। এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ স্বাগত জানাতে চট্টগ্রামে যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...