রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বছরের প্রথম দিনে সবার হাতে ওঠেনি নতুন বই, বিষণ্ণ সোনামণিরা

চট্টলা২৪ প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছায়নি। কেউ পেয়েছে এক-দুটি বই, কেউ একটিও পায়নি।

আজ (১ জানুয়ারি) থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই আংশিক বিতরণ করা হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো বই পায়নি। মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা সাতটি বই পেলেও বাকিদের জন্য বই বিতরণ অসম্পূর্ণ রয়েছে।

বই সরবরাহে এই বিলম্বের পেছনে রাজনৈতিক পটপরিবর্তন, শিক্ষাক্রম সংশোধন, পুরোনো দরপত্র বাতিল এবং নতুন দরপত্র প্রক্রিয়ার জটিলতাকে দায়ী করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানিয়েছেন, “চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বই সরবরাহ ৫ জানুয়ারির মধ্যে শেষ হবে।”
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেছেন, “১৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো হবে।”

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে পাঠ্যবই বিতরণের মাধ্যমে যে উৎসব শুরু হয়েছিল, তা এবার অনুপস্থিত ছিল। এতে বছরের প্রথম দিনটাই বিষণ্নতায় কেটেছে সোনামণিদের।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...