খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথীসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এআরই/ইডি/চট্টলা২৪

