রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে সাধারণ ছাত্র জনতার আহ্বায়ক কমিটি গঠন

 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে “সাধারণ ছাত্র জনতা বাঁশখালী” নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংগঠনের অর্গানাইজার ছাত্রনেতা মাওলানা এমদাদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সেশনের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে এ.কে. আর তালেবকে আহ্বায়ক এবং এইচ এম আব্বাস খানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রহিম উল্লাহ রিয়াদ (মহসিন কলেজ, চট্টগ্রাম), মাহমুদুল হাসান ত্বকী (পটিয়া আরবি বিশ্ববিদ্যালয়), এম এ হান্নান (কমার্স কলেজ, চট্টগ্রাম), জাবেদ (কক্সবাজার সিটি কলেজ), শহিদুল ইসলাম, মোহাম্মদ ইমরান, এহসান হাবিব, ফারুক রানা (সিটি কলেজ, চট্টগ্রাম), আবিদ (বাংলাদেশ নেভি কলেজ), মোরশেদ, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ নোমান (আলাওল ডিগ্রি কলেজ), আরফাতুল ইসলাম (মাস্টার নজির আহমদ কলেজ), আবু তৈয়ব, রফিউদ্দীন (বাঁশখালী কলেজ), সাকিবুল ইসলাম, আব্দুল মালেক (বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়), হাফেজ আশেকুল ইসলাম (গণ্ডামারা), মোহাম্মদ নোমান (জলদি পৌরসভা), মোহাম্মদ মোরশেদ (চাম্বল), ইয়াসিন (বাণীগ্রাম), ঈসা রুহুল্লাহ হাবিবী (সরল) এবং মোহাম্মাদ তৌহিদ (জলদি পৌরসভা)।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, “বাঁশখালীর অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। স্বৈরাচারী দুঃশাসনের কারণে আমাদের এলাকার মানুষ শিক্ষা, উন্নয়নসহ নানা ক্ষেত্রে বঞ্চিত। আমরা দুর্নীতি ও অনিয়ম দূর করে গণমানুষের অধিকার নিশ্চিত করতে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কমিটি বাঁশখালীর উন্নয়ন, শিক্ষার প্রসার এবং অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...