রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অর্পা সুশীলের (১৪) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত অর্পা সুশীল লামা পৌরসভার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে এবং বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পা তার চার বান্ধবীর সঙ্গে নদীর মিশন ঘাটে গোসল করতে যায়। তিনজন গোসল শেষে ওপরে উঠলেও অর্পা অসতর্কভাবে ঘাটের চতরমাল্লা কুমে পড়ে যান এবং স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করলেও অর্পার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, স্থানীয়দের সহায়তায় নিখোঁজ অর্পার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...