রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে সরকারবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত আওয়ামীলীগ কর্মী মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাতকানিয়ায় হামলার ঘটনায় করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় সোমবার (৩০ ডিসেম্বর) এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সালাহ উদ্দিন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে আয়োজিত ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালানো হয়। দেশি-বিদেশি অস্ত্রসহ হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়, দোকান ও গাড়ি ভাঙচুর করে এবং একটি অটোরিকশায় আগুন দেয়। তাদের এলোপাতাড়ি হামলায় পাঁচজন আহত হন, যাদের মধ্যে মোহাম্মদ সিফাতের ডান হাত ভেঙে যায়। আহতদের মধ্যে আরও ছিলেন খুরশিদ আলম, মুদাসসির, নুরুল আলম তালুকদার ও মোহাম্মদ সেলিম।

এ ঘটনায় আহত সিফাতের বাবা মোহাম্মদ তসলিম ২৮ আগস্ট সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চার ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাত পরিচয়ের আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান জানান, আটক সালাহ উদ্দিনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...