রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে র‍্যালী

প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ন আহবায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে  র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২ জানুয়ারি)বাকলিয়া এক্সেস রোড হতে এই র‍্যালী শুরু  হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গুলজার মোড়ে গিয়ে শেষ হয়।

কোতোয়ালী থানা ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী জুয়েলের সভাপতিত্বে এবং চকবাজার থানা ছাত্রদলের সি: যুগ্ন আহবায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় র‍্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএম সালাহউদ্দিন কাদের আসাদ বলেন, ‘ ছাত্রদল হলো স্মার্ট এবং মেধাবীদের সংগঠন।২৪ সালের জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্রদল ছিল সম্মুখ যোদ্ধা। ১৪৩ জন ছাত্রদল নেতাকর্মী শহীদ হয়েছে এ লড়াইয়ে।বিগত ১৭ বছর ছাত্রদলের নেতাকর্মীরা কখনো নিজেদের পরিচয় গোপন করে রাজনীতি করেনি।সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে ছাত্রদল রাজপথে জেল, জুলুম, হুলিয়া নিয়েই স্বপরিচয়ে লড়াই করেছে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ইসমাঈল হোসেন মানিক,কোতয়ালী থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহমদ সেতাব, সিফাতুল রাফসান,চকবাজার থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হামিদ হোসেন,আজিজুল হক, মোরশেদ নয়ন, আশিক,আদর, রাজু,ফাহিম, ইব্রাহিম, মিজান, বাকলিয়া থানা ছাত্রদল নেতা মো: আবির,আবিদ আব্দুল্লাহ তাকরিম, সাকিব,সাজ্জাদ, জুয়েল,আরফাত,আশেকান আউলিয়া ডিগ্রীকলেজ ছাত্রদল আহবায়ক আবু বক্কর সিদ্দিক,রাজ্জাক,খুলশী থানা ছাত্রদল নেতা মো: রাজু,রাসেল, সুমন, আলাউদ্দিন , জাকির, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মো: সাকিব,সিটি কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ,মাহির,বাকলিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল উদ্দিন,মো:ফাহিম,দেলোয়ার জাহান কলেজ ছাত্রদল নেতা মো: জুয়েল, এনএমজি কলেজ ছাত্রদল নেতা হৃদয়,মাহিন,শাকিল প্রমুখ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...