চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আধিপত্য এবং দখল বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরে নিহত হয়েছেন ছিন্নমূলের পরিচিত বাসিন্দা মির আরমান।
২০২৫ সালের ২ জানুয়ারি সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী রোকন গ্রুপের একজন সদস্য ফোনের মাধ্যমে মির আরমানকে একটি অন্ধকার গলিতে ডেকে নিয়ে যান। সেখানেই পরিকল্পিতভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তার নিয়ে রোকন গ্রুপ ও সাদু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার পেছনেও সেই দ্বন্দ্বের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে এলাকাবাসীর মতে, এই ঘটনার মূল হোতা রোকন গ্রুপের সদস্য ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন নামক একজন ব্যক্তি বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
ই ডি/এআরই/চট্টলা২৪

