রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্ট ও মেধাবীদের সংগঠন ছাত্রদল: জিএম সালাহউদ্দিন কাদের আসাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ জানুয়ারি ২০২৫ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড থেকে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে এই র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলজার মোড়ে গিয়ে শেষ হয়।

কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েলের সভাপতিত্বে এবং চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় র‍্যালি-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জিএম সালাহউদ্দিন কাদের আসাদ বলেন, “ছাত্রদল হলো স্মার্ট ও মেধাবীদের সংগঠন। ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদল সম্মুখযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে, যেখানে ১৪৩ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিগত ১৭ বছর ধরে ছাত্রদল কখনো নিজেদের পরিচয় গোপন করে রাজনীতি করেনি। তারা সব প্রতিকূলতা মোকাবেলা করে রাজপথে লড়াই করেছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন মানিক, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ সেতাব ও সিফাতুল রাফসান, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন, আজিজুল হক, এবং বাকলিয়া থানা ছাত্রদল নেতা মো. আবির।

উপস্থিত নেতাদের মধ্যে আরও ছিলেন আশেকান আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মো. সাকিব, সিটি কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল উদ্দিন, এবং দেলোয়ার জাহান কলেজ ছাত্রদল নেতা মো. জুয়েল।

সমাবেশে বক্তারা ছাত্রদলের ঐতিহ্য, ত্যাগ, এবং ভবিষ্যত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

এআরই/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...