রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঁশখালী প্রতিনিধি: প্লাস্টিক, পলিথিন ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১’টায় বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, ইকোপার্কের সাবেক সিপিজি সভাপতি মো. এরশাদ আলী, ইকোপার্ক ইজারা প্রতিনিধি ডা. মুহাম্মদ ইউনুস, বাঁশখালী সরকারী আলাওল সরকারী কলেজের রোভার স্কাউট গ্রুপ, ইকোপার্কের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, ‘মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যপ্রাণী সংরক্ষিত বনাঞ্চল ও ইকোট্যুরিজমে পলিথিন ও প্লাস্টিকসহ সকল ধরণের ক্ষতিকর কার্যক্রম নিষিদ্ধ করেন। এরই আদেশে আজ বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সাথে পার্কের ভিতরে পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিক নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সেই সাথে লাউড স্পিকার দিয়ে সাউন্ড বক্স, গান বাজনা ও পিকনিকসহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল ধরণের কার্যক্রমের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়।’

এআরই/আরআইআর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...