সন্দ্বীপ প্রতিনিধি: বিএনপির ব্যান গার্ড বলে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রদল এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও র্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত। উপজেলা ছাত্রদল এর আহবায়ক সুজা উদ দৌলা সজীব এর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর সদ্য সাবেক সভাপতি নিঝুম খান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনিস আক্তার টিটু।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর যুগ্ম-আহবায়ক নূর উদ্দীন হোসেন, রেজাউল করিম নাঈম, আবদুল্লাহ আল নোমান লিংকন, আকরাম খান মুকুল, সাইফুর রহমান বাদশা, সাখাওয়াত হোসেন শাহীন, ইকবাল হোসেন পপেল উপজেলা ছাত্রদল এর সদস্য তানভীর আহম্মেদ, কামরুল হাসান, নাজমুল হাসান সৌরভ, নবাব লোহন।
আমান উল্লাহ ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি আরিফুল ইসলাম পহেল, আজিমপুর ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি মোহাম্মদ রুবেল, হরিশপুর ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি সোহাগ, কালাপানিয়া ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি শাহিন ইবনুল, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি সরোয়ার হোসেন জুয়েল, মাইটভাংগা ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক আলিমুল কায়েস নিপুল, মুছাপুর ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক আবদুল কাদের, গাছুয়া ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুরাদ, হরিশপুর ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, সারিকাইত ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সালমান কিবরিয়া, হারামিয়া ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, বাউরিয়া ইউনিয়ন ছাত্রদল এর সাগর, জিহাদ , বশিরিয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাখাওয়াত, সহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট ছাত্রদল এর নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন ২৪ এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আগামীতে ও ছাত্রদল গৌরব, ঐতিহ্য বজায় রেখে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে সুজা উদ দৌলা সজীব, র্যালী অংশ নেওয়ায় সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান ও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এআরই/চট্টলা২৪

