রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু হচ্ছে আজ থেকে

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের পাশে অবস্থিত ডিসি পার্কে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসব শুরু হতে যাচ্ছে ৪ জানুয়ারি। “ফুলের মতো তুমি ফুটাও গান” প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

দীর্ঘদিন ভূমিদস্যুদের দখলে থাকা ১৯৪ একর খাস জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক। পার্কটিতে ইতোমধ্যে রোপণ করা হয়েছে দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলগাছ। বাতাসে দোল খাওয়া নানা রঙের ফুল আর পাখিদের কলকাকলিতে ভরে উঠেছে পুরো এলাকা।

জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, এই পার্কটি সব বয়সী মানুষের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। একদিকে সমুদ্র, অন্যদিকে মেরিন ড্রাইভ ঘেরা এই পার্ক ভবিষ্যতে চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাসব্যাপী এই উৎসবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, লেজার লাইট শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা আয়োজন। নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনী ও মেডিকেল টিম।

প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পার্কটি চট্টগ্রামের মানুষের বিনোদন এবং সংস্কৃতি বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...