২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়ে মোট ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য এবং রাস্তায় নিরাপত্তার অভাবে। জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডেস্ক রিপোর্ট/ই ডি

