সারাদেশের ২৪ জেলায় পুলিশ সুপার পদে নতুন করে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ২৪ পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার দায়িত্ব দেয়া হয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে পুলিশে রদবদল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। আর নতুন করে পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ২৪ জেলার পুলিশ কর্মকর্তার এই বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
এরআগে, গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়।

