রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গ্রুপে শ্রমিকদের টানা বিক্ষোভ : সমাধানের প্রতিশ্রুতি দিল কর্তৃপক্ষ

 

চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে শ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভে উত্তাল ছিল সিইপিজেড এলাকা। শ্রমিকরা বেতন বৈষম্য, জোরপূর্বক পদত্যাগ, অতিরিক্ত কাজের ন্যায্য পারিশ্রমিক না দেওয়াসহ নানা দাবিতে আন্দোলন করেন।

বিক্ষোভের সূত্রপাত ঘটে একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে এক নারী শ্রমিককে গালিগালাজ ও শারীরিকভাবে হুমকি দিচ্ছিলেন এনএইচটি ফ্যাশন্সের এক সহকারী ব্যবস্থাপক। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম দিন কিছু দাবি পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা তাতে সন্তুষ্ট হতে না পেরে দ্বিতীয় দিনও আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনের ফলে সিইপিজেডের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজট ও ভোগান্তি দেখা দেয়।

চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর অতিরিক্ত ডিআইজি ও এসপি মোহাম্মদ সোলায়মান দুপুরে বলেন, ব্যবসায়ী গ্রুপের শ্রমিকরা গতকালের (শনিবার) দাবিগুলো নিয়ে আজ (রোববার) আবার বিক্ষোভ করেছেন।

প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর জানান, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং সোমবার থেকে কারখানার কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এই সংকট বারবার ফিরে আসার পেছনে দীর্ঘদিনের বেতন বৈষম্য ও ব্যবস্থাপনার প্রতি শ্রমিকদের আস্থাহীনতাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক রিপোর্ট/ই ডি 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...