সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্য হাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে, খেতখামার নষ্ট করছে। লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে খেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতির সামনে পড়েন ফরিদুল। সেখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাঁকে পায়ে পিষে হত্যা করে। বন বিভাগের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

 

ডেস্ক রিপোর্ট / পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...